ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ইতিবাচক লেখা আহবান ::
প্রিয় কবি, লেখক, পাঠক, সাংবাদিক, দায়িত্বশীল সচেতন নাগরিক আপনাকে স্বাগতম। যে কোন ধরনের ইতিবাচক তথ্য ও লেখা দিয়ে দেশ এবং দেশের মানুষের কল্যাণে আপনি ভূমিকা রাখতে পারেন। আমরা আছি আপনার পাশে jaishoomoy@gmail.com
সংবাদদাতা নিয়োগ ::
আপনি বলতে পারেন, আপনার মোবাইলে ভিডিও রেকর্ড করতে পারেন, আপনি লিখতে পারেন। এবং আপনি সঠিক ভাবে ভালো-মন্দ  বুঝতে পারেন, আপনিও পারেন সংবাদ মাধ্যমের সহযোগি শক্তি হতে। আপনার বিস্তারিত তথ্য দিয়ে দ্রুত নাম এন্ট্রি করুন।

বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ এর রবীন্দ্রজয়ন্তী ২০২৬ উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 264

বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ গত ৯ মে, ২০২৬ তারিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করেছে ‘‘বাঁধন ছেঁড়া প্রাণ’’ শিরোনামে বিশেষ আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। নগরীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বিকাল ৪টা থেকে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশের খ্যাতিমান কবি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব রেজাউদ্দিন স্টালিন। প্রধান অতিথি ছিলেন বরেণ্য কবি ইমরোজ সোহেল। সভাপ্রধান হিসেবে ছিলেন সব্যসাচী আবৃত্তিশিল্পী ও বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ এর নির্বাহী পরিচালক জাহান বশীর। বিশেষ অতিথি ছিলেন, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ স্বনম, অধ্যাপক মাসুদা তোফা, অধ্যাপক রেনু আহমেদ, লায়ন আবু মোহাম্মদ শোয়েব, কবি রোকসানা রহমান ও জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও আবৃত্তি পরিবেশন করেন বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ এর নির্বাহী সদস্য, কবি ও আবৃত্তিশিল্পী বিধান চন্দ্র রায় ও শামসুল বারী উৎপল।

উদ্বোধক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, রবীন্দ্রনাথ আমাদের জীবনের গভীরতম জায়গায় অবস্থান করছেন যেখান থেকে মানবিকতার দীক্ষা নেয়া যায়। প্রধান অতিথি কবি ইমরোজ সোহেল বলেন, বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ এর এ আয়োজন নাগরিক সমাজকে সচেতন করে তুলবে মানবতার সৌহার্দ্য ও সম্প্রীতিতে। বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ এর নির্বাহী পরিচালক, আবৃত্তিশিল্পী জাহান বশীর বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় আজ থেকে ৩১ বছর আগে গঠন করা হয়েছিল এ পরিষদ। আবৃত্তির মাধ্যমে ইতিবাচক মানসিক অনুভূতির জাগরণ, দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনসহ সুবিধাবঞ্চিত আবৃত্তিশিল্পীদের বিভিন্ন সংকট উত্তরণে সমবায়িক নতুন ধারণায় সংগঠনটি এখন থেকে আরো নতুন উদ্যমে কাজ করে যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী টিটো মুন্সী, হাসান মাহাদী, রাই শিল্পী,মাহী ফারহানাসহ প্রায় পঞ্চাশের অধিক আবৃত্তিশিল্পী অংশগ্রহণ করেছিলেন। কবি ও বেতার উপস্থাপক জেবুন্নেছা মুনিয়ার নান্দনিক উপস্থাপনায় একক আবৃত্তি, দ্বৈত আবৃত্তি, সম্মেলক আবৃত্তি, সম্মেলক রবীন্দ্র সঙ্গীত, একক রবীন্দ্র সঙ্গীতে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, সঙ্গীতে হাসিনা মৌ, লীনা রায়,নাজমিন নাজু এবং আবৃত্তিতে ফারিন তামান্না, এফ এম সজীব, একেএম শহীদুল্লাহ, মরিয়ম রহমান, সুমনা চাকমা, শফিক খান, সাহিস্তা তাবাচ্ছুম, নাহিদ মুন্নী, দেবজ্যোতি রায়, লাবণ্য মল্লিক,আফরোজা কনা, তারিফা হায়দার, ফারহানা সিকদার, শাহিনা আফরোজ, মোহাম্মদ নূরউদ্দিন, সায়মা খাতুন প্রমূখ। স্বরচিত কবিতাপাঠ করেন, কবি হিমেল ইসহাক, মানিক চৌধুরী, মেহেরুন নাহার মেঘলা, মুরাদ ক্বালভী, সালমা সুলতানা, ফিরোজা খানম প্রমূখ। রবীন্দ্র সঙ্গীত ও আবৃত্তি আলেখ্য পরিবেশন করেছিলেন, হাসিনা মৌ, জেবুন্নেছা মুনিয়া ও জাহান বশীর এবং সামসুল আলম ও রীনা সুলতানা খান। সমগ্র অনুষ্ঠানে আবহ সঙ্গীতে ছিলেন, বিশিষ্ট সঙ্গীত পরিচালক মীর হাসান স্বপন, এবং ভিডিওচিত্র পরিচালনায় ছিলেন ইনভাইট মিডিয়ার প্রধান নির্বাহী রাশেদুন্নবী রাজীব। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল ‘টিভি বাংলা’।

বার্তা প্রেরক: বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ এর পক্ষ থেকে মরিয়ম রহমান, নির্বাহী সদস্য, বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ এর রবীন্দ্রজয়ন্তী ২০২৬ উদযাপন

আপডেট সময় : ০৫:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬