ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ইতিবাচক লেখা আহবান ::
প্রিয় কবি, লেখক, পাঠক, সাংবাদিক, দায়িত্বশীল সচেতন নাগরিক আপনাকে স্বাগতম। যে কোন ধরনের ইতিবাচক তথ্য ও লেখা দিয়ে দেশ এবং দেশের মানুষের কল্যাণে আপনি ভূমিকা রাখতে পারেন। আমরা আছি আপনার পাশে jaishoomoy@gmail.com
সংবাদদাতা নিয়োগ ::
আপনি বলতে পারেন, আপনার মোবাইলে ভিডিও রেকর্ড করতে পারেন, আপনি লিখতে পারেন। এবং আপনি সঠিক ভাবে ভালো-মন্দ  বুঝতে পারেন, আপনিও পারেন সংবাদ মাধ্যমের সহযোগি শক্তি হতে। আপনার বিস্তারিত তথ্য দিয়ে দ্রুত নাম এন্ট্রি করুন।

ঢাকা জেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 199

আজ রবিবা ঢাকা জেলা প্রশাসন কর্তৃক তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতার আয়োজন করা হয় । এই আয়োজনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ তিনটি দলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার রাজধানীর বিএএফ শাহীন কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ প্রথম স্থান, রাজউক উত্তরা মডেল কলেজ দ্বিতীয় স্থান এবং হলিক্রস উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে। জানা গেছে, প্রতিযোগিতার প্রতিটি দলে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকসহ মোট ৫ জন করে সদস্য ছিলেন। জেলা পর্যায়ের এই চূড়ান্ত অনুষ্ঠানে মোট ১৮৫ জন প্রতিযোগী অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা জেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে প্রতিযোগিতা

আপডেট সময় : ০৬:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬