ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ইতিবাচক লেখা আহবান ::
প্রিয় কবি, লেখক, পাঠক, সাংবাদিক, দায়িত্বশীল সচেতন নাগরিক আপনাকে স্বাগতম। যে কোন ধরনের ইতিবাচক তথ্য ও লেখা দিয়ে দেশ এবং দেশের মানুষের কল্যাণে আপনি ভূমিকা রাখতে পারেন। আমরা আছি আপনার পাশে jaishoomoy@gmail.com
সংবাদদাতা নিয়োগ ::
আপনি বলতে পারেন, আপনার মোবাইলে ভিডিও রেকর্ড করতে পারেন, আপনি লিখতে পারেন। এবং আপনি সঠিক ভাবে ভালো-মন্দ  বুঝতে পারেন, আপনিও পারেন সংবাদ মাধ্যমের সহযোগি শক্তি হতে। আপনার বিস্তারিত তথ্য দিয়ে দ্রুত নাম এন্ট্রি করুন।

সাংবাদিক বাদল চৌধুরীর মা জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 502

বিশিষ্ট সমাজ সেবিকা মহীয়সী নারী হোসনে আরা হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ হোসেন: নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ে যিনি দীর্ঘ ষাট বছর ধরে অনবদ্যভাবে ধনী, গরিব, অসহায় মানুষের বিনামূল্যে সেবায় ব্রত ছিলেন। তার জন্ম ৯ জুন ১৯৩৭। ধাত্রীবিদ্যা সহ গর্ভবতী মা ও শিশুদের সুরক্ষায় ছয় দশক ধরে কাজ করেছেন।

তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছেন। আজ তিনি জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ফুসফুসের সমস্যায় চিকিৎসাধীন।

এই মহীয়সী নারী রাজধানীর বাড্ডায় তার নিজ বাসায় শ্বাস জনিত সমস্যা অনুভব করলে তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার তার নানারকম পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট দেখে হাসপাতালে দ্রুত ভর্তি করাতে পরামর্শ দেন। ফুসফুসে পানি জমে যাওয়ার জন্য অক্সিজেনের লেভেল কমে যায় শ্বাস-প্রশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিলো। হাসপাতালে ভর্তির পর পানি বের করার জন্য একটি অপারেশন করে টিউব লাগানো হয়।

এখন শ্বাস-প্রশ্বাস নিতে কিছুটা সুবিধাবোধ হচ্ছে, এছাড়াও নানারকম পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার জ্যেষ্ঠ পুত্র ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ সংগঠন দ্বয়ের সভাপতি ও সরকারি তালিকাভুক্ত জাতীয় দৈনিক মাতৃভূমির খবরের নিউজ এডিটর।

বাদল চৌধুরী মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, সমাজ সেবায় তার অবদানের জন্য বিশিষ্ট সমাজ সেবিকা ও সাদা মনের মানুষ এবং মহীয়সী নারী নানা শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক বাদল চৌধুরীর মা জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট সময় : ১২:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫